1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আদাবরে নিপু হত্যা: সেনাবাহিনীর অভিযানে ‘দাঁত ভাঙা ইমন’সহ গ্রেফতার ৩ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

আদাবরে নিপু হত্যা: সেনাবাহিনীর অভিযানে ‘দাঁত ভাঙা ইমন’সহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর আদাবরে কুপিয়ে হত্যা করা হয় রিপন ওরফে নিপু নামের এক যুবককে। এই ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে দুটি সামুরাই তরবারিও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে আদাবর থানার বালুর মাঠ এলাকার একটি বাসায়। আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পরপরই ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘ভাইগ্না ইমন’ ওরফে দাঁত ভাঙা ইমনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পাই যে বালুর মাঠ এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরে তথ্য বিশ্লেষণ করে জানতে পারি, এলেক্স সবুজ, মনির ও ইমন এ ঘটনার সঙ্গে জড়িত। এরপর আমরা দ্রুত অভিযান চালিয়ে ইমন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করি। সবুজ ও মনির পালিয়ে যাওয়ায় তারা ধরা পড়েনি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেফতার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

সেনাবাহিনী বলছে, সন্ত্রাস ও গ্যাং কালচারের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে। গ্রেফতার হওয়াদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD