1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ

আত্রাইয়ে সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি সম্পর্কে এক বিশেষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের (ভিডব্লিউবি) ভাতাভোগী মহিলাদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ​
৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রত্যেকের ভোটের গুরুত্ব অপরিসীম। নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে ভোট দান নিশ্চিত করতে হবে। যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রয়েছে। আপনারা নিজেরা সচেতন হোন এবং সমাজকেও সচেতন করুন যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়াহেদুল ইসলাম, সহকারী সচিব নিলয়, ইউপি সদস্য আজিজার রহমান,

আশরাফুল ইসলাম, সিদ্দিক এবং সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা বেগম ও ডেজি আক্তার প্রমুখ। ​সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পোস্টাল ব্যালটের নিয়মাবলী গণভোট সম্পর্কে উপস্থিত মহিলাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD