1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

আত্রাইয়ে রাতের অন্ধকারে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই থানাধীন বিপ্রোবোয়ালিয়া গ্রামে পৈতৃক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গভীর রাতে জোরপূর্বক বেড়া নির্মাণ ও প্রাচীর স্থাপনের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভূক্তভোগী দাবিদার মো: রেজাউল করিম টিপু তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বিবাদীরা অনধিকার প্রবেশ করে এই বেআইনি কাজ করেছে উল্লেখ করে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​​লিখিত অভিযোগে মো: রেজাউল করিম টিপু (৪২) উল্লেখ করেন, তিনি তফসিলভুক্ত পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগ-দখল করে আসছেন। কিন্তু অভিযুক্ত বিবাদী পক্ষ-মো: রফিকুল ইসলাম, মো: রহিদুল ইসলাম, মো: মইদুল ইসলাম, মো: মশিদুল, মো: ইমরানসহ অজ্ঞাত আরও কয়েকজন-দীর্ঘদিন ধরেই উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছিলেন।

​অভিযোগকারী জানান, গত ১৯/১১/২০২৫ তারিখ গভীর রাতে অভিযুক্ত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনিভাবে তার সম্পত্তিতে প্রবেশ করেন এবং সেখানে জোরপূর্বক একটি বাঁধ ও প্রাচীর নির্মাণ শুরু করেন। ​পরদিন ২০/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় বাদী ঘটনাস্থলে গিয়ে এই কাজের প্রতিবাদ জানালে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারপিটসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। অভিযোগকারী আরও জানিয়েছেন যে উক্ত সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা এই কাজটি করেছেন।

​অভিযোগপত্রে বাদী গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ঘটনার বিষয়ে একাধিক স্থানীয় সাক্ষী অবগত আছেন বলেও তিনি জানান।

​ভূক্তভোগী মো: রেজাউল করিম টিপু তার ন্যায্য অধিকার নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আত্রাই থানায় উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন জানিয়েছেন।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মো: রেজাউল করিম টিপু কর্তৃক দায়েরকৃত অভিযোগটি পেয়েছি। যেহেতু সম্পত্তিটি নিয়ে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আদালতে মামলা চলমান আছে, সেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমাদের প্রাথমিক কাজ হলো এলাকায় শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন পরিস্থিতির অবনতি না ঘটে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেআইনিভাবে সম্পত্তি দখল বা আইন হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD