1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​দুর্নীতি প্রতিরোধ কমিটির আত্রাই উপজেলা শাখার সভাপতি এ.এফ. এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।

​প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ​দুর্নীতি একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে তারুণ্যকে একতাবদ্ধ হতে হবে। আজকের প্রজন্ম যদি সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবেই একটি শুদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। প্রতিটি নাগরিকের উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।

​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সবাই দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD