1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

আত্রাইয়ে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী ইম্প্যাক্ট বায়োগ্যাস প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বৈকাল ৫টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে গঠনমূলক দিকনির্দেশনা দেন এবং বয়োগ্যাস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বয়োগ্যাস প্রযুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি কেবল জ্বালানির চাহিদা মেটায় না, বরং পরিবেশবান্ধব কৃষি ও খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, তেমনি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। আমি আশা করি, প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বীতা অর্জনের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. বুলবুল হোসেন, উপাধ্যক্ষ মো. সোহেল রানা, ইম্প্যাক্ট প্রজেক্টের অফিসার হরিমোহন ও সিএস কবির হোসেন, সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়। প্রশিক্ষণটি পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD