1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে :ক্রেতারা বিপাকে | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

আত্রাইয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে :ক্রেতারা বিপাকে

  • প্রকাশিতঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকার ঘর পেরিয়েছে। গত তিন দিনে প্রতি কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭০-৭৫ টাকা।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আড়তদাররা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে কৃষকেরা নতুন মৌসুমের বীজ রোপণ করায় সরবরাহও কমে গেছে।

বান্দাইখাড়া হাটের খুচরা বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “পাইকারি পর্যায়ে দাম ২০-২৫ টাকা বেড়েছে, তাই বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষ ও মজুদ কম থাকায় মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দিলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD