1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ আলাউল ইসলাম-এর যোগদান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ আলাউল ইসলাম-এর যোগদান

  • প্রকাশিতঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ​দীর্ঘ প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ার পর অবশেষে নওগাঁর আত্রাই উপজেলা পেল নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শেখ মো. আলাউল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

​নতুন ইউএনও-এর আগমনে আত্রাই উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয় জনগণ আশা করছেন। গতকাল সোমবার তাঁর যোগদানের পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক নবাগত ইউএনও-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও উপজেলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছেন।

​সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের মানুষের সেবায় নিজেকে নিবেদিত করার দৃঢ় অঙ্গীকার করেন। তিনি একটি উন্নত ও নিরাপদ আত্রাই গড়ার লক্ষ্যে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

​নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন: আমি বিশ্বাস করি, একটি উন্নত আত্রাই গড়ার জন্য সরকারের যে উন্নয়ন অগ্রযাত্রা চলছে, তা আমি আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দেব। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি-মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস এবং চাঁদাবাজির মতো যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন থাকবে জিরো টলারেন্সে। কারণ, সামাজিক শান্তি ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সমাজ থেকে এই কলঙ্কগুলো দূর করে একটি নিরাপদ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

​তিনি আরও বলেন যে, তাঁর দপ্তরের দরজা প্রতিটি সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। তিনি সম্মিলিত প্রচেষ্টায় আত্রাইকে একটি সত্যিকারের মডেল উপজেলা হিসেবে সারা দেশের সামনে তুলে ধরার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক এবং আপামর জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

​চলতি বছরের জুন মাসে ইউএনও মো. কামাল হোসেন বদলি হওয়ার পর প্রথমে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং পরবর্তীতে আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সচেতন মহল মনে করছেন, নতুন ইউএনও-এর যোগদানের ফলে জনসেবার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা দূর হবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হান্নান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD