1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ গ্রেফতার ৫ জন | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলার আসামীসহ গ্রেফতার ৫ জন

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় মহিলা মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওবাইদুল করিম জানান,শুক্রবার রাতে উপজেলা সদরের পাশেই একটি মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার জনৈক শিক্ষার্থী (১২)কে ধর্ষনের চেষ্টা করে মাদ্রাসার সুপার নুরনবী(৪৫)। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শনিবার দুপুরে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সন্ধায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার নুরনবীকে গ্রেফতার করে। গ্রেফতার নুরনবী আত্রাই উপজেলার বাঁকা গ্রামের মীর আকবর আলীর ছেলে ও সদুপুর মহিলা মাদ্রাসার সুপার বলে জানা গেছে।

এছাড়া একই রাতে উপজেলার পতিসর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী ওই গ্রামের জিতেন বাঁশফোরের স্ত্রী পার্বতি বাঁশফোর,জিতেনের মেয়ে মাধবী বাঁশফোর ও ছেলে রাজন বাঁশফোর’কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার মহনঘোষ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল প্রামানিককে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD