1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

আত্রাইয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১লা জুলাই) বিকাল ৩টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)

আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।

তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. তোজাম্মেল হক, নায়েবে আমীর মো. ওসমান গণিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD