1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে ২০২৫ সনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

২০২৫ সনে আত্রাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয় হতে ১০৮, ভোকেশনাল হতে ৪ ও মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান।
সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি করে ব্যাগ, সম্মাননা ক্রেস্ট, ফুলের স্টিকার ও খাবার দেওয়া হয়।

গত ২০২৩ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সংবর্ধনা দিয়ে আসছেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেইসাথে ইতিপূর্বে মেধাঅন্বেষনে বিজয়ী তিন শিক্ষার্থীকে সাইকেল এবং এক মাস নামাজ প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০৮ জন বিজয়ীকে সাইকেল পুরস্কার দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামাতের আমীর তোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, বেলাল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD