1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আত্রাইয়ের ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

আত্রাইয়ের ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) : বৃহস্পতিবার সারা দেশে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত ফলাফলে নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে কেউ পাস করতে পারেনি।আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে,সাধারণ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে আত্রাই উপজেলার মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার ১৬৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । এর মধ্যে মোট এক হাজার ৪৯৪জন পাস করলেও ৬৭২জন পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে সবাই ফেল করেছে।ফটকিয়া দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা জানান,মাদ্রাসা থেকে মোট চারজন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম ফিলাপ করেছিল। এর মধ্যে একজন ছাত্রীর বিয়ে হওয়ায় এবং একজন ছাত্র বিদেশ চলে যাওয়ায় পরীক্ষায় অংশ গ্রহন করেনি। এছাড়া দুইজন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার মাঝা মাঝি সময়ে একজন শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় হাত ভেঙ্গে যাওয়ায় বাকীঁ পরীক্ষায় অংশ গ্রহন করেনি। তবে একজন পরীক্ষর্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও সে ফেল করেছে।

তিনি আরও বলেন,দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পরেছে। ফলে পড়া লেখা ভাল হয়নি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা নওগাঁর ধামুইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন.সবাই ফেল করা ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD