

নাঈম হোসেন রায়পুর,ইলক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগামীকাল ৫ জুলাই ( শনিবার) রাত পোহালেই সকাল দশটায় অনুষ্ঠিত হবে রায়পুর বনিক সমিতির নির্বাচন ২০২৫।
এ নির্বাচনে ১৩ টি পদে মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
পদগুলোর মধ্যে সভাপতি পদে লড়াই করছেন ৪জন তাদের মধ্যে সাইফুল ইসলাম মুরাদ তার প্রতীক হচ্ছে চেয়ার মার্কা, ইব্রাহীম খাঁন তার প্রতীক হচ্ছে আনারস, আব্দুর রব সিদ্দিক তার প্রতীক টিউবওয়েল, সাব্বির মিয়াজি তার প্রতীক হচ্ছে হরিণ।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী ৭ জন, সহ সভাপতি পদপ্রার্থী ৫ জন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ২ জন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ৩ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ৪ জন, যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী ২ জন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ৪ জন, সমাজ সেবা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ৩ জন, পাঠাগার ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ৩ জন, সদস্য পদপ্রার্থী ১১জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রায়পুর প্রেসক্লাবের ৫ সদস্য বিভিন্ন পদে লড়াই করছেন তারা হচ্ছেন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো জহির হোসেন তার ডাব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহেল আলম তার প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট, যোগাযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী মোঃ ওমর ফারুক মুক্তার তার প্রতীক হচ্ছে মাইক ও সদস্য পদপ্রার্থী মোঃ তানভীর হোসেন তার প্রতীক হচ্ছে উড়োজাহাজ, মোঃ হাবিব খাঁন তার প্রতীক হচ্ছে গ্লাস।
রায়পুর বাজার ব্যবসায়ীরা জানান, একজন সৎ ও ব্যবসায়ীদের কল্ল্যাণে সবসময় সহযোগী হয় এমন যোগ্য প্রার্থীদেরকে চাই রায়পুর বনিক সমিতির নির্বাচনে।
নির্বাচনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, ভোটাররা তাদের পছন্দের যোগ্য প্রার্থীদেরকে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, ভোট কেন্দ্রে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি হবে না বলে আমরা জিরো টলারেন্স গ্রহণ করেছি। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।