1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা’: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেনকে ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের খুবি আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই মুরাদ হোসেন ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। এাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মুরাদ পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিদেশ যাত্রাকালে তার বিরুদ্ধে মামলা থাকায় ঢাকা হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মুরাদ হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা থাকায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD