

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ৩৬ কেজি গাজাঁ সহ প্রাইভেটকার যুবদল নেতা কামরুল হাসান সহ দুজনকে গ্রেফতার করেন আখাউড়া থানা পুলিশ। ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৭ টার সময় কোড্ডা বাইপাস এলাকা থেকে প্রাইভেটকার যোগে গাঁজা পাচার করার সময় তাদের ২ জন কে আটক করে পুলিশ। এসময় প্রাইভেটকার সহ ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন আখাউড়া পৌরসভার তারাগন গ্রামের দানু মিয়ার পুত্র মো. কামরুল হাসান (৪০), কামরুল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। আটক অপরজন হলেন, ময়মনসিংহ তারাকান্দা বানিয়াহালা গ্রামের গফুর মিয়ার পুত্র মোঃ গোলাম রাব্বি (২৫), বর্তমানে আখাউড়া পৌর এলাকায় রাব্বি টিএনটি এলাকায় ভাড়া থাকেন। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।