1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
অশ্রুসিক্ত নয়নে চির বিদায় শিশু ময়নাকে; জেলা বিএনপির অংশগ্রহণ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

অশ্রুসিক্ত নয়নে চির বিদায় শিশু ময়নাকে; জেলা বিএনপির অংশগ্রহণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাজারো মানুষের অশ্রসিক্ত নয়নে চির বিদায় নিলেন নির্মম হত্যাকান্ডের শিকার মাদ্রাসা পড়ুয়া ৯ বছরের শিশু শিক্ষার্থী ময়না আক্তার।
সোমবার (৭ জুলাই) বাদ আছর শাহবাজপুর খেলার মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাকে চির বিদায় জানানো হয়।

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সঞ্চালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি বলেন নির্মম হত্যাকান্ডের শিকার শিশু শিক্ষার্থী ময়নার প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এ ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ময়না হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলা বিএনপির পক্ষ থেকে ময়নার পরিবারকে সকল প্রকার আইনী সহায়তা প্রদান করা হবে বলেও তিনি ঘোষনা দেন।

এছাড়া ময়নার পরিবারের পক্ষ থেকে এ সময় বক্তব্যে ময়নার চাচা সেলিম মিয়া জানাযায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ময়নার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন অন্যথায় জনগণকে সাথে নিয়ে ময়না হত্যার বিচার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন তিনি।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের হাজারো মানুষ উক্ত জানাযায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত রোববার (৬জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে একই এলাকার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক এর মাদ্রাসা পড়ুয়া ৯ বছরের মেয়ে ময়না আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (৫ জুলাই) বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশু ময়না নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজা করেও কোনো সন্ধান না পেয়ে একই দিনগত রাত ১ টায় সরাইল থানায় সাধারণ ডায়রি করে নিহত ময়নার পরিবার। সোমবার (৭ জুলাই) বিকালে ময়নার পিতা আব্দুর রাজ্জাক প্রবাস থেকে দেশে আসলে বাদ আছর জানাযার মধ্য দিয়ে নির্মম হত্যাকান্ডের শিকার শিশু ময়নাকে হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানানো হয়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ আইনী প্রচেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD