1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
অলিম্পিক ডে ২০২৫/ হাজারো ক্রীড়ামানুষের অংশগ্রহণে উৎসবমুখর র‍্যালি, সেনাপ্রধান দিলেন সম্মাননা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

অলিম্পিক ডে ২০২৫/ হাজারো ক্রীড়ামানুষের অংশগ্রহণে উৎসবমুখর র‍্যালি, সেনাপ্রধান দিলেন সম্মাননা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় অনুষ্ঠিত হলো “অলিম্পিক ডে ২০২৫” এর এক বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

“Let’s Move” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ-সবল জাতি গঠনে উৎসাহিত করা।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘অলিম্পিক আন্দোলনের মূল চেতনা হচ্ছে ঐক্য, সৌহার্দ্য এবং সুস্থতা – এ লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রায় দুই হাজারের বেশি ক্রীড়াপ্রেমী মানুষ।

একইসাথে দেশের সাতটি বিভাগীয় শহরেও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সহায়তায় একযোগে র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পারফর্ম করে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।

অংশগ্রহণকারীরা এই আয়োজনকে ‘উৎসবমুখর ও প্রাণবন্ত’ বলে অভিহিত করেন এবং এই মহতী উদ্যোগের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD