1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
অবৈধ ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

অবৈধ ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনা ও যানবাহনে হামলা এবং সদস্যদের অবরুদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা অফিসে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা একটি অভিযান পরিচালনা করে। এতে বরগুনার পাথরঘাটা থানার অন্তর্গত এলাকায় ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয় এবং সেগুলো থেকে ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় ২৪ জন জেলেকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ স্থানীয় গরিব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কিন্তু অভিযানের পর একইদিন রাত ৯টার দিকে আনুমানিক ৩০০ জন স্থানীয় দুষ্কৃতিকারী কোস্ট গার্ডের স্থাপনায় হামলা চালায় এবং কোস্ট গার্ড সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

এসময় হামলাকারীরা কোস্ট গার্ডের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং একটি কাঠের টহল বোট নদীতে ডুবিয়ে দেয়। পরে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রলিং বোট ব্যবহার করে অগভীর পানিতে কাঁদা নিংড়ে মাছের পোনা নিধন করে আসছিল, যা সামুদ্রিক মৎস্যসম্পদের জন্য ভয়াবহ হুমকি। এর ফলে সাগরে মাছ বড় হওয়ার সুযোগ হারাচ্ছে এবং প্রতিবছর কোটি কোটি পোনা ধ্বংস হচ্ছে। এই ধ্বংসাত্মক পদ্ধতিতে অগভীর পানির পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে, যা ডিম ছাড়ার প্রক্রিয়া ও প্রজননকে ব্যাহত করছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD