1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

অটো ইজিবাইক চালক আশরাফুল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকরাম মোল্লা গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটো ইজিবাইক চালক আশরাফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আকরাম মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

তিনি জানান,২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আশরাফুল ইসলাম জীবিকা নির্বাহের উদ্দেশ্যে অটো ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাত ৭টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় স্থানীয়রা তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্তে উঠে আসে, ওইদিন সন্ধ্যায় শ্রীনগর থানার বাঘড়া তালুকদারের বাড়ির সামনে থেকে আসামি মো. আকরাম মোল্লা ও তার সহযোগীরা লৌহজং যাওয়ার উদ্দেশ্যে আশরাফুলের অটো ইজিবাইকটি ভাড়া করেন। পরে চাঁনকার ব্রীজ এলাকায় পৌঁছালে তারা আশরাফুলকে গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরে, দুই পাশ থেকে তার হাত চেপে ধরে এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে শ্বাসনালী কেটে হত্যা করে। এরপর প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটো ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারকার্য শেষে আদালত আসামি মো. আকরাম মোল্লাকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩৯৪/৩৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আরও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এরপর থেকে আকরাম পলাতক ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ৭ আগস্ট ২০২৫, বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD